1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার

reporter মোঃ মামুন হোসাইন
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড টাউল বহাল গাছিয়ার নয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত অপরাধী মাদক সম্রাট আবুল বাশারকে চৌরাস্তা স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। গতকাল এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতি সহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গতকাল( ১১সেপ্টেম্বর শুক্রবার) বিকেল আনুমানিক ৪.৩০ মিনিটের সময় পটুয়াখালী পৌর শহরের স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে মাদকসম্রাট নয় মামলার আসামী আবুল বাসরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।।।​স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সামান্য আয়ের একটি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন আবুল বাশার। সেখান থেকে হঠাৎ করেই অঢেল অর্থ ও সম্পদের মালিক বনে যান তিনি। রাতারাতি শূন্য থেকে কোটিপতি হয়ে ওঠার এই রহস্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ও কৌতুহল ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি, মাদক ব্যবসা এবং অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমেই সে এই বিপুল সম্পদের পাহাড় গড়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, নিজ এলাকায় মাদকের সিন্ডিকেট চালায় তিনি।এছাড়াও সরকারি খাল জবর দখল করে নিজের পালিত মাদকের সাথে জড়িত এমন লোক দিয়ে পরিচালিত করে আসছেন এই মাদক সম্রাট আবুল বাসার।এক সময় ভাত খেতে পারতো না অন্যের মুরগীর খামারে কাজ করতো। গা থেকে মুরগীর গন্ধ আসতো তার আজ কোটি টাকার মালিক। ঢাকায় অঢেল সম্পত্তি। এর উসৎ কোথায় মাদক এমনটাই জানান তিনি।

পটুয়াখালী সদর থানার এ,এস,আই রিপন জানান,থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল হয়েছে। ওয়ারেন্টের পেপার আমার দায়িত্বে ছিল। তাই অনেক কৌশল অবলম্বন করে তাকে ধরতে সক্ষম হয়েছি বলে জানান।এব্যপারে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আবুল বাসারে এর বক্তব্য চাইতে গেলে তিনি প্রতিবেদক,কে বলেন,আমার নামে কোন মামলা নেই। আমি নিরপরাধ ষড়যন্ত্রের শিকার আমি। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে পোপাগান্ডা ছড়াচ্ছে আমি নির্দোস।

​পটুয়াখালী সদর থানার কর্মকর্তা ওসি মনিরুজ্জামান (মনির) জানান, বাশারের বিরুদ্ধে মাদক ও ডাকাতি সংক্রান্ত মামলার পাশাপাশি মোট নয়টি পৃথক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকা ও তার আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com