নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা অসিত কুমার দাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিঃ-এর কর্তৃপক্ষ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, তাকে দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার “উপজেলা সংবাদদাতা” পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। একই সাথে দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। চিঠিতে সম্পাদক তাসমিমা হোসেন এবং কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসানের যৌথ স্বাক্ষর রয়েছে। এই আদেশের অনুলিপি ইত্তেফাকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।