চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা ফুটবলার গোলরক্ষক মহেশখালী উপজেলার কৃতি সন্তান সাইদীর ওপর সন্ত্রাসী বর্বর হামলার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ সেপ্টেম্বর) ১২টায় চকরিয়া শহরের নিউ মার্কটের সামনে মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার মামুনুর রশীদ মামুন, চকরিয়া উপজেলার খেলোয়ার মোঃ মামুন, মোঃ জমির,রমিজ উদ্দিন, মোঃ আবছারসহ
বিভিন্ন এলাকার খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, সংগঠক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাইদীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, মহেশখালী উপজেলার কৃতি সন্তান ও কক্সবাজার জেলা গোলরক্ষক, চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা খেলোয়াড় গোলরক্ষক সাইদীর ওপর সন্ত্রাসীর বর্বর হামলার প্রতিবাদ”। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা একজন প্রতিভাবান ফুটবলারের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনের আয়োজন করে চকরিয়া উপজেলা সর্বস্তরের খেলোয়াড় সমিতি ও দুলাহাজারা ইউনিয়নের খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আয়োজকরা জানান, খেলাধুলার পরিবেশ রক্ষা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।