1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটিয়ায় লাকড়ি কুড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট কুষ্টিয়া দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি দিশেহারা পদ্মাপাড়ের মানুষ ছাতকে দোকানে অগ্নিকাণ্ড ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে নিয়প বাড়ছে উদ্বেগ-উত্তেজনা

পটিয়ায় লাকড়ি কুড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে গিয়ে ডোবার পানিতে পড়ে জকিরাজ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে যান জকিরাজ খাতুন। ধারণা করা হচ্ছে, লাকড়ি নিয়ে ফেরার পথে অসাবধানতাবশত হোঁচট খেয়ে পাশের ডোবায় পড়ে যান। বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার কারণে তিনি পানির ওপর উঠতে পারেননি। দীর্ঘ সময় তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com