1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকে দোকানে অগ্নিকাণ্ড ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে নিয়প বাড়ছে উদ্বেগ-উত্তেজনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট কুষ্টিয়া দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি দিশেহারা পদ্মাপাড়ের মানুষ ছাতকে দোকানে অগ্নিকাণ্ড ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে নিয়প বাড়ছে উদ্বেগ-উত্তেজনা

ছাতকে দোকানে অগ্নিকাণ্ড ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে নিয়প বাড়ছে উদ্বেগ-উত্তেজনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরবিরোধী বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিগলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক এক ইমামকে ঘিরে বছর দেড়েক আগে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি পাল্টাপাল্টি মামলা পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে একটি পক্ষ নিজস্ব অর্থায়নে নতুন একটি মসজিদ নির্মাণ করে সেখানে প্রায় দুই শত বছরের পুরোনো ‘জুম্মাবাড়ি জামে মসজিদ’ নাম ব্যবহার করলে বিরোধ আরও তীব্র হয়। একপর্যায়ে মসজিদর নামফলক ভাঙচুর করে প্রতি পক্ষের লোকজন। মসজিদের নামফলক ভাঙচুরের অভিযোগে মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করেন।
এরই মধ্যে গত ২১ জুন রাতে ঝিগলী স্কুল পয়েন্টের মহিলা মাদরাসা মার্কেটে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পড়ে যায়। স্থানীয়দের দাবি, ব্যবসায়ী জুবেল আহমদের ‘মা ডিপার্টমেন্টাল স্টোর’ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় জুবেল আহমদ ১৪ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় মামলা দায়ের করেন।

তবে মামলার এজাহারে তিনি ঘটনার সময় দোকানে ঘুমিয়ে ছিলেন উল্লেখ করলেও, ঘটনার পর এক সংবাদকর্মীকে দেওয়া ভিডিও বক্তব্যে নিজেকে বাড়িতে অবস্থান করার কথা বলেছেন। এ বিষয়টি নিয়েই এলাকায় নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জমিরুল হক, সমরাজ মিয়া, ফজলুল ইসলাম ও তাহিদুল ইসলাম রানাসহ একাধিক লোকজন বলেন, ঝিগলী কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আজির উদ্দিনকে নিয়ে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে, মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষসহ মসজিদের গায়ে লিখা নাম ভাংচুরের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি একাধিক মামলা থানা ও আদালতে বিচারাধীন রয়েছে। তারা বলেন, দোকানঘর আগুনে পুড়ার ঘটনায় দায়েরি মামলায় পূর্বশত্রুতাবশত: নিরপরাধ ব্যক্তিদের আসামী করে অহেতুক হয়রানি করা হচ্ছে।
অন্যদিকে, ঝিগলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মাওলানা আজিজুল হক দাবি করেন, ঘটনার রাতে প্রতিপক্ষের লোকজন কর্তৃক ভেন্টিলেটর দিয়ে আগুন দিয়ে দোকানসহ জুবেল আহমদকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে জুবেল আহমদের দাবী, দোকানে ঘুমন্ত অবস্থায় তার ওপর হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভিডিও বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কার সাথে কী বলেছেন তা মনে নেই; মামলার এজাহারে উল্লেখিত তথ্যই সঠিক।

জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট, কয়েলের আগুন বা অন্য কোনো কারণেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্তাধীন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাগুলোর তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com