1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে দীর্ঘদিনের পলাতক কুখ্যাত সন্ত্রাসী ‘কানা’ ফরিদ গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু অপরাধ নিয়ন্ত্রণে কুতুবপুরকে নতুন থানা ঘোষণার জোরালো দাবি উন্নয়নের ধারায় এগিয়ে বাংলাদেশ: অবকাঠামো, অর্থনীতি ও জনসেবায় বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগ জামালপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নালিতাবাড়ীতে দীর্ঘদিনের পলাতক কুখ্যাত সন্ত্রাসী ‘কানা’ ফরিদ গ্রেপ্তার

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

নালিতাবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ত্রাস হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘কানা’ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেহরাতলী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার এসআই মিজানুর রহমান। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নালিতাবাড়ী থানা সূত্র জানায়, ‘কানা’ ফরিদের বিরুদ্ধে থানায় অন্তত দুটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, ধর্ষণ ও নারী নির্যাতনসহ ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও সেখান থেকেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৪ তারিখে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর এলাকায় দেলুয়ার হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ‘কানা’ ফরিদ। নালিতাবাড়ী থানার হত্যা মামলা নম্বর ০৭/২০২৫–এ তিনি ১ নম্বর পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

পুলিশ জানায়, ‘কানা’ ফরিদ একটি নির্দিষ্ট এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভীত ও নির্যাতিত হয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ফরিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীদের অবস্থান এবং অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। দীর্ঘদিন পলাতক থাকার পর এই কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে নালিতাবাড়ী পৌরবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com