1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যুক্তরাজ্যে মরগান হিল সলিসিটর্সের পরিচালক হলেন ছাতকের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন পাটকলের জায়গায় রপ্তানির মহীরুহ, আদমজী ইপিজেডে ১.১৭৯ বিলিয়ন ডলারের রপ্তানি বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল শুভ আগমন উপিলক্ষে সংবনর্ধনা আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল পোনা আবমুক্তিতে সমৃদ্ধির বার্তাঃরাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন ঢাকায় কোরিয়া দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন, ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটকরা সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে, প্রমথ রায় বাবুর নেতৃত্বে বদলে যাচ্ছে জে.কে.এম.বি. মল্লিক উচ্চ বিদ্যালয় অসহায় বৃদ্ধা সকিনার পাশে দাড়ালো মানবিক ইউএনও মৌসুমি নাসরিন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সূচনা হলো ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে সাধারণ জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এই মৎস্য পক্ষ উদযাপিত হবে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য পক্ষের সূচনা করা হয়। পরে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক-এর সভাপতিতে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা মো. সিদিকুর রহমান সিদ্দিক, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ে সফল উদ্যোক্তা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com