ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। র্যালীতে উপজেলা বিএনপি, ছাত্রদল ও অন্যান্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি বলেন, বিএনপি কোন অন্যায় কাজ পছন্দ করেনা। যারা কোন অন্যায় করেনি তাদেরকেও যেন অন্যায় ভাবে হয়রানি করা না হয়। তিনি আরো বলেন আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেন কোন ব্যাক্তিকেই অন্যায় ভাবে হয়রানি করা না হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ -সভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, সহকারী এটার্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর,মাহমুদ হাসান বাবু প্রমুখ।
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং গাছের চারা রোপন করেন।