1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ১ হাজার চারা রোপণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ১ হাজার চারা রোপণ

reporter ফিরোজ কবির
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলা ও পৌরসভায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ধামরাই উপজেলা ও পৌর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এক মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহম্মেদ রাফি।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: শামসুল আলম সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি।আতিকুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌরসভা বিএনপি।মারুফ সিকদার সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌরসভা বিএনপি।এছাড়াও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধনকালে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে ধামরাইয়ের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

উদ্বোধন শেষে অতিথিরা ধামরাই উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চারাগাছ রোপণ করেন এবং গাছের সঠিক পরিচর্যার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com