1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় পোল্ট্রি মুরগির দোকানের সামনে এক মারামারির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

​আহতরা হলেন— উত্তর আড়া গ্রামের মৃত নব সিকদারের ছেলে মোঃ রাশেদ প্রধান এবং একই গ্রামের গোপাল শিকদারের ছেলে ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম।

​স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজারে আমিনুরের পোল্ট্রি মুরগির দোকানের সামনে বিলপাড়া গ্রামের মৃত আবুল শেখ (ওরফে মটর শেখ)-এর ছেলে মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে পূর্বশত্রুতা বা তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের হামলায় রাশেদ প্রধান ও সাবেক মেম্বার আব্দুর রহিম গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

​ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের ৩২ ও ৩৮ নম্বর বেডে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণের পরামর্শ দেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com