1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির

reporter এস.এম. লুৎফুর কবির, কক্সবাজার
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত অনলাইন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে দিনাজপুর জেলাকে হারিয়ে বিজয়ী হয়েছে কক্সবাজার জেলা। একই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে কক্সবাজার দলের সদস্য রামুর সোহানা কবির।প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ভিশনের আটটি এডিপির পক্ষে বিতার্কিকরা অংশ নেন। প্রথম রাউন্ডে কক্সবাজার জেলার হয়ে অংশ নেয় রামুর সোহানা কবির, উখিয়ার আরিফুল ইসলাম ও টেকনাফের আলী হোসেন। দিনাজপুরের বিপক্ষে বিতর্কে কক্সবাজার দল জয়ী হওয়ার পাশাপাশি সোহানা কবির শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ফ্লোরা চৌধুরী বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কক্সবাজার দলের শিক্ষার্থীরা প্রথম রাউন্ডে ভালো প্রস্তুতি ও দক্ষতার পরিচয় দিয়েছে। সোহানা কবিরের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়া নিঃসন্দেহে আনন্দের।”
সোহানা কবির জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি মর্নিং গ্লোরি ও দৈনিক গণমুক্তির কক্সবাজার ব্যুরোচিফ সাংবাদিক এস.এম. হুমায়ুন কবিরের সন্তান। বর্তমানে সে রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এর আগেও বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে সোহানা।
শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সোহানা কবির বলে, “শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, শিক্ষক, পরিবার এবং পুরো কক্সবাজারবাসীর। বিতর্কে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ। আমাদের দলের সবাই অনেক পরিশ্রম করেছে। দিনাজপুরকে হারিয়ে প্রথম রাউন্ডে জয় পাওয়ায় আমরা আরও আত্মবিশ্বাসী হয়েছি। সামনে আরও ভালো করার চেষ্টা করব এবং কক্সবাজারের জন্য সম্মান বয়ে আনতে চাই।”
সোহানার বাবা সাংবাদিক হুমায়ুন কবির বলেন, “এই বিজয়ে আমি খুবই খুশি। এই বিজয় পুরো কক্সবাজারবাসীর। সোহানাসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই কঠোর পরিশ্রম করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সোহানা আমার বিদ্যালয়ের ছাত্রী। সে বরাবরই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করে। তার মধ্যে শেখার আগ্রহ ও ভালো করার চেষ্টা রয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আশা করছি, সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।”
ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা আবদুল করিম জিহাদ বলেন, “কক্সবাজার দলের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের যুক্তি উপস্থাপন ও আত্মবিশ্বাস প্রশংসনীয়। বিশেষ করে সোহানা কবিরের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। আশা করছি, পরবর্তী রাউন্ডেও তারা ভালো করবে।”
দিনাজপুরকে হারিয়ে প্রথম রাউন্ডে জয় এবং সোহানা কবিরের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ার ঘটনায় কক্সবাজারের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আগামী ধাপেও ভালো ফলাফল করে কক্সবাজারের জন্য আরও বড় অর্জন বয়ে আনতে চায় দলটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com