1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দাঁড়িয়ালে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ কেন্দুয়ায় তরল জাতীয় পদার্থ নিক্ষেপ মামলায় পাঁচজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে বিরলে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বৃদ্ধা নানিকেও মারধরের অভিযোগ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

দাঁড়িয়ালে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ

– ‎নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রতিকারের দাবি ‎

reporter ‎মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

‎বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । ‎ আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

‎ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে বিরোধ চলছিল। বনিবনা না হওয়ায় প্রায় দুই মাস আগে ওই নারী তাঁর বাবার বাড়িতে চলে যান। এর মধ্যে দুই দিন আগে অভিযুক্ত যুবক শ্বশুরবাড়িতে যান। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে সেখানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

‎পরিবারের দাবি, হামলার পর অভিযুক্ত ব্যক্তি ঘরের বাইরে থেকে দরজা আটকে ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়
‎তবে হামলার প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পারিবারিক বিরোধ, যৌতুকের দাবি, পরকীয়া কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

‎ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, পারিবারিক সহিংসতার মতো ঘটনায় সামাজিকভাবে নীরব না থেকে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।‎‎এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎স্থানীয়রা আরও জানান, দাঁড়িয়াল ও আশপাশের এলাকায় এর আগেও পারিবারিক সহিংসতার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে নতুন করে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।‎
‎এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী
‎এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com