1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দরুদ-সালামের ধ্বনিতে মুখরিত তালামীযে ইসলামীয়ার প্রচার মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা খুলনার ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়মের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি শাহজাদপুর চৌকি আদালত: ঝুলছে মামলা, এগোচ্ছে ৩০ কোটি টাকার প্রকল্প!

দরুদ-সালামের ধ্বনিতে মুখরিত তালামীযে ইসলামীয়ার প্রচার মিছিল

reporter ফয়ছল আহমদ নুমান,কোম্পানীগঞ্জ,সিলেট
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত মুবারক র‍্যালি সফল করার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে প্রচার মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর কোম্পানীগঞ্জ থানা সদরস্থ হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা দরুদ-সালাম ও নবীপ্রেমের বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়ক। মিছিলে তালামীযে ইসলামীয়ার নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র‍্যালিটি সফল করার লক্ষ্যে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মুবারক র‍্যালিতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com