1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢেমশা ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

ঢেমশা ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ

খোরশেদ আলম (সাতকানিয়া, চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবদলের উদ্যোগে তৃণমূলকে গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢেমশা ইউনিয়ন যুবদল নেতা আবদুস সবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত -সভাপতি, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা আবুল কাশেম আযাদ।
তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ফ্যাশিস্ট হাসিনা সরকার পতন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে এক দফা দাবি আদায়ে পটভূমি তৈরি হয়। যার প্রেক্ষিতে সর্বস্তরের জনসাধারণ এক দফা দাবি নিয়ে রাজপথে নামে। আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী পরিবারের প্রায় ৪২২ জনের মত শহিদ হয়। দাবি আদায় করতে গিয়ে অসংখ্য ছাত্র -জনতা আহত হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ফ্যাশিস্ট খুনি হাসিনা সরকার বাংলা জমিনে আর না আসতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তৃণমূলকে গতিশীল করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই বাংলার জমিনে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এসময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা ইউনিয়ন যুবদল নেতা নুরুন্নবি জনি,আবদুর রাজ্জাক, মোহাম্মদ আইয়ুব, কবির আহমেদ, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com