1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট, পায়ে হেঁটে ঢাকায় ঢুকছে মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও, বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণগঠন লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট, পায়ে হেঁটে ঢাকায় ঢুকছে মানুষ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ঢাকার প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মূলত ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় পুলিশের চেকপোস্টের কারনে এই যানজটের সৃষ্টি।

আজ বিকেল ৫টা থেকে যানজট শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এটি সালেহপুর ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়।

রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। এসব সমাবেশকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে আজ শুক্রবার রাজধানীর আমিনবাজার ও গাবতলীতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী জানান, ‘বিকেল থেকে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বেড়েছে। আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজার ও গাবতলীতে পুলিশ চেকপোস্টের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।’

তবে, এখন মহাসড়কে যানবাহন থেমে থেমে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন তিনি।

সরেজমিনে দেখা গেছে দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে পায়ে হেঁটেই ঢাকায় ঢুকছে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com