1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত

ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ

reporter মোঃ সজিব
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

রাজধানীর ডেমরা থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে চাকা ব্লাস্ট হয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন।
আহত হেলপারের কাছ থেকে জানা যায়, গাড়িটি চালক আরিফের (৩৮) নিজেরই ছিল এবং দুর্ঘটনাটি ঘটার সময় তিনি নিজেই ড্রাইভ করছিলেন। চালক আরিফ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা চালক আরিফকে উদ্ধার করে পাশের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান এবং দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডেমরা থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে হঠাৎ করেই ট্রাকটির বাম পাশের চাকা বিকট শব্দে ব্লাস্ট হয়। এতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পাল্টি খেয়ে রাস্তার পাশের সুরক্ষাবেষ্টনীর স্টিলের রেলিং ভেঙে পড়ে যায় এবং বৈদ্যুতিক খাম্বার সাথে আটকে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ট্রাকে লোড থাকা বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের খালে পড়ে যায়।
ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ডেমরা থানার (এসআই) শায়ক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত হয়ে ব্যস্ততম সড়কে যেন যান চলাচল বিঘ্নিত না হয়, সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে খালে ও আশেপাশে ছড়িয়ে পড়া মূল্যবান সিলিন্ডারগুলো যাতে লুটপাট না হয়ে যায়, সেদিকে কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com