1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত

কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক

reporter রাকিব শেখ,
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে জিম্মি করে ছিনতাই চেষ্টার অভিযোগে চক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের আলী শেখের ছেলে সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামের মিন্টু শেখের ছেলে বায়জিদ শেখ (২৩) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রাজিব শেখ (২৬)।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৪ জুলাই বিকেলে ওই তিন যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। সেখানে কবিরাজের সঙ্গে দেখা করে এবং কথা বলে বিকেল ৫টার দিকে গান্ধিয়াশুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ফেরার পথে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে প্রস্রাব করার কথা বলে তারা চালককে ইজিবাইক থামাতে বলেন।

চালক ইজিবাইক থামালে তিন যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে ইজিবাইক ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং শনিবার সন্ধ্যায তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com