1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,নীলফামারী 
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া হাজীপাড়া গ্রামে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়াজনিত সংক্রামক চর্মরোগ ইমপেটিগো কনটাজিওসা (Impetigo Contagiosa)। স্থানীয়দের দাবি, কয়েকটি পরিবারের ১২ থেকে ১৫ জন শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ইমপেটিগো কনটাজিওসা একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ। শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। আক্রান্তদের মুখ, নাক ও মুখের চারপাশে লালচে দানা বা ফোসকার মতো ক্ষত দেখা দেয়। পরে তা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান থেকে রস বের হয়ে শুকিয়ে আঠালো আবরণ তৈরি হতে পারে।
এ রোগ আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শের পাশাপাশি ব্যবহৃত কাপড়-চোপড়, তোয়ালে, বিছানাপত্র ও বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে ছড়াতে পারে। শিশুদের খেলনা ভাগাভাগি করলেও সংক্রমণের ঝুঁকি থাকে। ফলে পরিবারের একজন আক্রান্ত হলে অন্য সদস্যদের মধ্যেও রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান খান বলেন, ‘ইমপেটিগো অত্যন্ত সংক্রামক। তবে যথাসময়ে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমে আসে।’
তিনি আরও বলেন, চিকিৎসা না করালে রোগটি শরীরের বিভিন্ন অংশে এবং অন্যদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই আক্রান্ত শিশুকে অবহেলা না করে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত শিশুদের কয়েকজনকে স্থানীয়ভাবে কবিরাজি ও অন্যান্য অনানুষ্ঠানিক পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে কোনো কোনো শিশুর রোগের প্রকোপ বেড়েছে বলে তারা জানান। এ অবস্থায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে এ রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। তাই ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আক্রান্ত এলাকা পরিদর্শন, রোগীদের চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের দাবি উঠেছে।
চিকিৎসকদের পরামর্শ, আক্রান্ত শিশুর ব্যবহৃত কাপড়, তোয়ালে ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী আলাদা রাখতে হবে। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা অনানুষ্ঠানিক চিকিৎসা গ্রহণ না করারও পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com