1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ৪টি ক্লাব গঠনের নির্দেশ খুলনা কেপিসিএলের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও বিক্রি কর্মহীন শতাধীক কর্মকর্তা – কর্মচারী, পাওনা আদায়ে শ্রম আদালতে মামলা কুলিয়ারচরে আহত বিলুপ্তপ্রায় ঈগল পাখি উদ্ধার; চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর টাংগাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক সেবনকারী আটক টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী)
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের মেয়ে মোছা. সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে তিনিও পানিতে ডুবে যান।
এ সময় ক্যানেলের ধারে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, “কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।”
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝুঁকিপূর্ণ সেচ ক্যানেলটিতে দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com