1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯

reporter মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

‎সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদারসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎‎এ সময় তাদের কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

‎বুধবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— শামীম রেজা (৩০), জাহাঙ্গীর হোসেন (৫০), রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), কামাল হোসেন (৪৫), সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), কামরুল হোসেন (৫৪), মনিরুল ইসলাম (৪০) এবং রাসেল (৩৫)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি নীল রঙের নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

‎ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “চক্রটির সদস্যরা ডিবি ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com