1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

reporter মাসুদ রানা
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধরের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভূল্লী থানার মামলা নং-১২, তারিখ ২৪ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ শাজাহান আলী (পিতা- মৃত শামসুল আলম), আফজালপাড়া, কুমারপুর, ভূল্লী, ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে পারিবারিক বিরোধের জেরে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ জুলাই রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাজাহান আলী, নিহতের স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভূল্লী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com