1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ও আহত ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ও আহত ১

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় আরকান সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(১১জুলাই) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম পটিয়া আরকান সড়কের চরকানাই মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নয়ন জানায়, পটিয়া থেকে ট্রাকটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল আর সিএনজি অটোরিকশাটি যাচ্ছিলো পটিয়া বাদামতলের দিকে। এ সময় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের কারণে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই মারা যান চার জন। আহত একজনকে নেয়া হয় হাসপাতালে।

দুর্ঘটনায় এক নারী, দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আলীর মেয়ে রুমি আকতার(৩০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শিশু ফাহিম(৫), আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের  আহলা শেখ চৌধুরী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে সিএনজিচালক আনোয়ার হোসেন(৫০)। অপরজনের নামপরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে মুহাম্মদ ইছহাক।

আহত ইছহাক ও আনোয়ারকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ইছহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com