1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

reporter রাকিব শেখ, কাশিয়ানী 
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার (০২) নং পারুলিয়া ইউনিয়নে টিআর প্রকল্পের আওতায় সংস্কারকৃত একটি রাস্তার পুরনো ইট বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় (০২) নং পারুলিয়া ইউনিয়নের (০৬) নং ওয়ার্ডের সদস্য ও তৎকালীন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী লিটুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দক্ষিণপাড়া কাজী বাড়ি পর্যন্ত দুই লক্ষ টাকায় (প্রায় ৪০০ ফুট) রাস্তা সংস্কারের সময় পুরনো ইট তুলে বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ হিসেবে এসব ইট যথাযথ নিয়ম অনুসরণ না করে বিক্রি করা হয়েছে।
স্থানীয় চা দোকানি দাউদ তালুকদার রাস্তার ইট ক্রয়ের কথা স্বীকার করে বলেন স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী লিটুর নিকট থেকে ৫০০০ টাকা হাজার দরে কিনছি।ইটগুলো এখনও আমার বাসার সামনে আছে। তবে সাজাইল বাজারের সেনেটারী ব্যবসায়ী নান্নু মোল্লা ও উক্ত মেম্বারের নিকট থেকে ৬ হাজার টাকা বিক্রি করেছেন বলে জানতে পারছি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ লিয়াকত আলী লিটু অভিযোগের সত্যতা আংশিক স্বীকার করে বলেন, রাস্তার নির্মাণকাজ শেষে কিছু ভাঙা ও অব্যবহৃত ইট পড়ে ছিল। তিনি সেগুলো বিক্রি করেছেন। তার দাবি, উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তার পরামর্শেই তিনি এ কাজ করেছেন।
তবে এ দাবি নাকচ করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আউয়াল হোসেন। তিনি বলেন, “নির্মাণকাজ শেষে কিছু ভাঙা ইট অবশিষ্ট ছিল। সেগুলো নিকটস্থ মসজিদে দান করে দেওয়ার নির্দেশনা ছিল। কাউকে বিক্রির অনুমতি দেওয়া হয়নি।”
এ ব্যাপারে (০২) নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাওন বলেন, “ঘটনার সময় আমি জেল হাজতে ছিলাম। তাই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই।”
এদিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া বলেন বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com