1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টঙ্গীবাড়ীতে ধানের শীষের বিশাল জনসভা, নির্বাচনী মাঠে সরব বিএনপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

টঙ্গীবাড়ীতে ধানের শীষের বিশাল জনসভা, নির্বাচনী মাঠে সরব বিএনপি

reporter মুন্সীগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পাঁচগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে দসত্তর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়।

এসময় পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, আক্তার হোসেন লাকরিয়া, মনিরুজ্জামান মনির, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের কাজল হালদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com