1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" জৈষ্ঠ্য মাস " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

” জৈষ্ঠ্য মাস “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ

জৈষ্ঠ্য মাসে মিস্টি আম
কাঠাল আর কালো জাম ,
পাকা খেজুর গাছে থাকে
আতাফল আরো পাকে ।

মিস্টি লিচু গাছে গাছে
সাদা লাল জামরুল আছে ,
স্বাদে ভরা তালের সাষ
আনার থাকে বার মাস ।

আনারস রসে ভরা
কে খাবি আয় তরা ,
ডালিম আছে গাছে পাকা
ডালা ভরা আপেল রাখা ।

আঙ্গুর ফল অনেক মিস্টি
জৈষ্ঠ্যমাসে হয় বৃষ্টি ,
বৃষ্টি ভিজে গোসল করা
আনন্দে তাই মন ভরা ।

ফলের মৌসুম জৈষ্ঠ্যমাস
গাঁয়ে তাই বেড়াতে যাস ,
নানানরকম ফল খেয়ে
আনন্দ করবি গান গেয়ে ।
২৯ মে ২০২৩ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com