1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জেলা ভূমি রেজিস্ট্রার মোঃ রমজান খানের সততার মুখোশে দুর্নীতির পাহাড় ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

জেলা ভূমি রেজিস্ট্রার মোঃ রমজান খানের সততার মুখোশে দুর্নীতির পাহাড় !

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

মোঃ রমজান খান ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে প্রধান নিবন্ধন অফিস ঢাকায় যোগদান করেন। যোগদানের পর থেকে দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একটা কৌশল অবলম্বন করেন, সেটা ঘুষ দুর্নীতি চালাবেননা বলে, কিন্তু ভেতরে ভেতরে সবই চালাতেন তিনি।
২০০৪ সাল থেকে ২০০৬ সাল বিএনপি হয়ে ছিলেন, ওয়ান ইলেভেনের পর ২০০৯ সালে তিনি আওয়ামী পন্থী হয়ে খোলোস বদলান। ফ্যাসিস্ট আওয়ামীলীগের মন্ত্রী আনিসুল হকের সাথে সক্ষতা গড়ে তোলেন। নারায়ণগঞ্জের ফতুল্লার সব-রেজিস্ট্রার থেকে বদলি হয়ে ৬ই আগস্ট ২০১৯ সালে গুলশান তেজগাঁও এর মতো গুরুত্বপূর্ণ সার্কেলে যোগদান করেন। কথিত আছে ঢাকার মোহাম্মদপুর, গুলশান, তেজগাঁওয়ে বদলি হতে নাকি শত কোটি টাকা লাগে।
সরকার দলের এবং মন্ত্রীর আস্থাভাজন হতে হয়। তাহলে বুঝতে বাকি থাকেনা যে,নগদ অর্থ , দলীয় ঘনিষ্ঠতা এবং আস্থাভাজন এর সবই তার ছিল। তিনি অবৈধ অর্থ , ফ্যাসিস্ট সরকারের মদদে এই সমস্ত সার্কেলের পদে বসতে পেরেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ রেজিস্ট্রেশন এসোসিয়েশন (বি আর এ)সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি পদের দায়িত্বে আছেন।
তিনি নিজ দুর্নীতি ধামাচাপা দিতে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হয়েছেন। অন্যান্ন দুর্নীতিবাজ অফিসাদের সাথে তালমিলিয়ে আলোচিত এই রমজান খান তার পরিবারের সদস্যেদের বসবাসযোগ্য স্থান হিসেবে বাংলাদেশের চেয়ে আমেরিকাকেই বেশি পছন্দ করেন। অনুসন্ধান ও তথ্য সূত্র অনুযায়ী রমজান খান কোনো দাফতরিক প্রয়োজোনীয়তা ছাড়াই গত ১৫ই জুন ২০২৫ সালে আমেরিকার নিউইয়র্কে ৩০ দিনের সফরে যান। এতে প্রমাণিত হয় যে, আমেরিকায় তার বাড়ি-ঘর, সম্পদসহ পরিবার বসবাস করেন। আরও তথ্য গভীর তদন্তের মাধ্যমে উৎঘাটন করা সম্ভব। বিস্তারিত পরবর্তী সংখ্যায় থাকবে ,তিনি বর্তমানে জেলা ভূমি রেজিস্টার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় দায়িত্বরত আছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com