ঢাকার আশুলিয়ার বিকেএসপি সংলগ্ন জিরানী বাজারে বক্করের মুরগির দোকানের বিরুদ্ধে মরা মুরগি বিক্রির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মজিবুর রহমান জানান, শনিবার আনুমানিক সকাল ১২টার দিকে তিনি বক্করের দোকান থেকে ৮ কেজি ৬০০ গ্রাম মুরগি ক্রয় করেন। যার মূল্য ছিল প্রায় ১ হাজার ৩০০ টাকা। মুরগিগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তিনি দেখতে পান, তিনটি মুরগির মধ্যে একটি মরা ছিল।
তিনি অভিযোগ করে বলেন, “সুস্থ ও তাজা মুরগি মনে করে কিনেছিলাম। কিন্তু বাসায় গিয়ে দেখি একটি মুরগি মরা। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং পরিবারের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।”
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক বক্করের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।