1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতা আব্দুল মান্নান বেপারী বার্ধক্যজনিত কারণে আজ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ এশা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে মরহুমের জানাজায় অংশগ্রহণ করে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেন।

এছাড়াও পৃথক শোক বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান তপন, ৭১ মিডিয়া ভিশন-এর নির্বাহী পরিচালক আর কে রিপন, এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন-এর সভাপতি এ জে আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তাঁরা দেশবাসীর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
আল্লাহ তাআলা মরহুম আব্দুল মান্নান বেপারীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com