1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে: রওশন এরশাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে: রওশন এরশাদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে বলে দাবি করে জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।’

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় এবং ওইদিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।’

নেতাকর্মীদের জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘সম্মেলন প্রসঙ্গে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের মহাসচিব কাজী মামুনূর রশিদ।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com