1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন

reporter মোঃসুজন আহমেদ,উল্লাপাড়া 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।
গত বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী এবং ১০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. রাকিবুল ইসলাম রিফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন উল্লাপাড়া উপজেলার জন্য গৌরবের বিষয়। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য আরও সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com