1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জমজ দুই বোনের বাজিমাত, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক চন্দ্রা বিটে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, ঝড়ে পড়ে যাওয়া গাছ বিক্রির অভিযোগ এসএসসি ও সমমানের ফল প্রকাশ: ৯ বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ   জমজ দুই বোনের বাজিমাত, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫ সিলেটের যে সংকটে ভূগছে বিয়ানীবাজারের জলঢুপ উচ্চ বিদ্যালয় ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী প্লাস্টিক জমা দিলেই গাছের চারা ময়মনসিংহে ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পেলো ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার

জমজ দুই বোনের বাজিমাত, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫

reporter আমানউল্লাহ, বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ

জমজ দুই বোন—মিম ও সিন। বাবা হারা এতিম সন্তান! দেখতে যেমন একই রকম, সাফল্যেও যেন একই সুতোয় বাঁধা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-৫। তাদের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়া সদর উপজেলার ‘উত্তরণ উচ্চ বিদ্যালয়’ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় জমজ দুই বোন মিম ও সিন। ফল প্রকাশের পর দেখা যায়, দুজনের ফলাফলই জিপিএ-৫। একই সঙ্গে একই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে দুই বোনের এমন কৃতিত্ব এলাকায়ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দুই বোনের সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের এই সাফল্য প্রমাণ করেছে, একসঙ্গে পথচলা, পারস্পরিক সহযোগিতা ও অধ্যবসায় থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।
মিম ও সিনের এই সাফল্যে তাদের পরিবার অত্যন্ত আনন্দিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোটবেলা থেকেই তারা লেখাপড়ার প্রতি মনোযোগী ছিল। পড়াশোনার পাশাপাশি তারা একে অপরকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে এসেছে। পরীক্ষার প্রস্তুতির সময়ও দুজনের মধ্যে ছিল সুস্থ প্রতিযোগিতা ও পরস্পরকে এগিয়ে নেওয়ার মানসিকতা।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, মিম ও সিন শুধু তাদের পরিবারের নয়, উত্তরণ উচ্চ বিদ্যালয়েরও গর্ব। তাদের এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com