1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক চন্দ্রা বিটে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, ঝড়ে পড়ে যাওয়া গাছ বিক্রির অভিযোগ এসএসসি ও সমমানের ফল প্রকাশ: ৯ বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ   জমজ দুই বোনের বাজিমাত, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫ সিলেটের যে সংকটে ভূগছে বিয়ানীবাজারের জলঢুপ উচ্চ বিদ্যালয় ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী প্লাস্টিক জমা দিলেই গাছের চারা ময়মনসিংহে ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পেলো ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার

ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

reporter মনির হোসেন
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ২:০২ অপরাহ্ণ

বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রস্তুতকারক ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরযান খাতের সঙ্গে জড়িত অসংখ্য উদ্যোক্তা, চালক ও শ্রমিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং খাতটিকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় এনে সুশৃঙ্খলভাবে পরিচালনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ব্যাটারিচালিত মোটরযান দেশের কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই শিল্পের উন্নয়ন, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্টদের অধিকার নিশ্চিত করতে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com