1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জনতার সতর্কতায় ওসমানীনগরে অস্ত্রসহ ধরা পড়ল তিন ব্যক্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ

জনতার সতর্কতায় ওসমানীনগরে অস্ত্রসহ ধরা পড়ল তিন ব্যক্তি

reporter ওসমানীনগর (সিলেট) উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালা বাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিনজন আটক হয়েছেন। রোববার সন্ধ্যায় তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালা বাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকালে দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে স্থানীয় জনতা আটক করেন। পরে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে আটক তিনজনকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ ওসমানীনগর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতার মাধ্যমে দেশীয় অস্ত্রসহ তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com