1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
"জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

“জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির”

reporter মোঃ সোহেল মাহমুদ
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

বুধবার ২৪ জুন২০২৬ জাতীয় বাজেট ২০২৬–২৭ অর্থবছরকে জনমুখী ও টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
‘জাতীয় বাজেট ২০২৬–২৭: খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রূপরেখা।
তিনি বলেন, বাজেটের সুফল তখনই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, যখন বরাদ্দের যথাযথ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত ব্যয় এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে কার্যকর বিনিয়োগ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।
এমপি খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় চাহিদা ও বাস্তবতার আলোকে বাজেট বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজেটের বিভিন্ন খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com