1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্কে তরুণদের কণ্ঠে শুদ্ধ সমাজের প্রত্যয় প্রতিশ্রুতি রক্ষা করলেন মন্ত্রী,দেবেন্দ্র কলেজে মিষ্টি উৎসব অনুষ্ঠিত

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

reporter ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ)
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর চাচা, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের প্রবীণ মুরব্বি, মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং অসংখ্য আলেম-উলামার ওস্তাদ মাওলানা আবদুর রশিদ (৮০) ইন্তেকাল করেছেন। তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।  মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস ও মরহুমের প্রথম ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহসভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং মরহুমের অসংখ্য ছাত্র।

মাওলানা আবদুর রশিদের মৃত্যুতে মৈশাপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com