1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চরবগলা জাহাজমারায় মৎস্য অবতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে বিভিন্ন ভাতা বরাদ্দে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি: এমপি পিনাক চৌধুরীর জরুরি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল পটিয়ার হাইদগাও লোকালয় থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার ভালোবাসা ও শ্রদ্ধায় শাহ আমিরুজ্জামান শাহ (রহ.)-এর রওজায় গিলাফ ছড়ানো ও পুষ্পমাল্য অর্পণ কক্সবাজারে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ; বাবুবাজার ব্রিজের নিচের পার্কিং কার্যক্রম স্থগিত টিন এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছর বয়সী সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত শিবালয়ের তেওতায় জনতার হাতে মাদকসহ কারবারি আটক, নেপথ্যে প্রভাবশালীদের মদদ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ, মোসলেম সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি জিন্দারপুর ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ঘিরে বাড়ছে আলোচনা

চরবগলা জাহাজমারায় মৎস্য অবতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

reporter শংকর মন্ডল
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের চরবগলা জাহাজমারা এলাকায় একটি নতুন মৎস্য অবতরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য অবতরণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন মৌডুবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহাসিন উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে মৎস্য অফিসের প্রতিনিধি মো. নেছার উদ্দিন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বাদল হাওলাদার, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মমিন তালুকদার, মৌডুবী ইউনিয়ন ইমাম কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মুন্সী এবং ইসলামী আন্দোলন মৌডুবী ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নূর হাওলাদার।
এছাড়া চরবগলা সিবিও (CBO)-এর সভাপতি মাহাতাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অলিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নতুন এই মৎস্য অবতরণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় জেলেদের আহরিত মাছ অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরও সুবিধা সৃষ্টি হবে। পাশাপাশি মাছের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থা সহজীকরণ এবং স্থানীয় মৎস্যজীবীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমাতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com