1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে কিশোরী যাত্রী ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার বিরলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বিএডিসির গোডাউন থেকে ২২৭ টন সার গায়েব বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

reporter ইব্রাহীম চৌধুরী (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের অংশগ্রহণে বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত এ জুলুসকে ঘিরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের ব্যবস্থাপনায় সকাল ১০টায় আমির ভাণ্ডার দরবার থেকে জশনে জুলুস শুরু হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন আমিরুল আউলিয়ার ভক্ত মুরিদান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দরবার এলাকায় জড়ো হতে থাকেন।

জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় আমির ভাণ্ডার কমপ্লেক্স ও সংসদের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিরা অংশ নেন।

জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাঁরা দরুদ, নাতে রাসুল ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো পথ। অনেকের হাতে ছিল ধর্মীয় বার্তাসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও পতাকা।

আমির ভাণ্ডার দরবার থেকে বের হয়ে জুলুসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে স্থানীয় মানুষের উপস্থিতিও দেখা যায়। নবীপ্রেমের আবেগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জুলুসে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর জীবন ও আদর্শে রয়েছে সত্য, ন্যায়, দয়া, ক্ষমা, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

আয়োজকরা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের মূল উদ্দেশ্য মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর জীবন ও মহান আদর্শ মানুষের সামনে তুলে ধরা। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়া।

তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে হিংসা, বিদ্বেষ ও বিভাজন দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করা জরুরি। মানুষের প্রতি ভালোবাসা, অসহায় ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।

পরে জুলুসটি আমির ভাণ্ডার দরবারে ফিরে শেষ হয়। কর্মসূচি শেষে দেশ, জাতি, শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com