লক্ষ্মীপুর অটোরিকশা যাত্রী এক কিশোরীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে রিকসা চালক তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় রিকসা চালক তাজ উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয়। তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। বুধবার শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ওইদিন কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। পরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে রিকশায় উঠিয়ে নেয়। পরে চরমনী মোহন এলাকায় নিয়ে জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে। এরপর রাতে মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্রতা নিশ্চিত করে বলেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিবেদক কে জানান, থানায় ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় রিকসা চালক তাজ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। বিষয়চি তদন্ত করা হচ্ছে।