1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চরফ্যাশনে টিবি স্কুলের শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

চরফ্যাশনে টিবি স্কুলের শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ

reporter চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশনে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগে সোমবার বেলা ১১টার দিকে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী সুলতানা আফরোজ। তিনি চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষিকা।

জিডি ও পরিবারের সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কলেজ রোডের চরফ্যাশন খাসমহল হাফেজিয়া মাদরাসা মার্কেটের সামনে থেকে মিজানুর রহমান নিখোঁজ হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরিবারের অভিযোগ, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি মিজানুর রহমানকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর দুই ভাই আলী হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন।

তবে মিজানুর রহমানকে অপহরণ এবং ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে পরিবার। জিডিতে মিজানুর রহমানের বয়স আনুমানিক ৩৯ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৬৫ কেজি উল্লেখ করা হয়েছে। তাঁর গায়ের রং, পরনের পোশাকসহ অন্যান্য পরিচয়ও জিডিতে উল্লেখ রয়েছে।

মিজানুর রহমানের স্ত্রী সুলতানা আফরোজ বলেন, “আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কিছুই জানতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা দ্রুত তাঁর সন্ধান চাই।”

পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমানকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এ বিষয়ে চরফ্যাশন থানার ডিউটি অফিসার (চলতি দায়িত্ব) বলেন, তাঁর স্ত্রী থানায় একটি জিডি করেছেন। মিজানুর রহমানকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com