1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চন্দ্রা বিটে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, ঝড়ে পড়ে যাওয়া গাছ বিক্রির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক চন্দ্রা বিটে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, ঝড়ে পড়ে যাওয়া গাছ বিক্রির অভিযোগ এসএসসি ও সমমানের ফল প্রকাশ: ৯ বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ   জমজ দুই বোনের বাজিমাত, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫ সিলেটের যে সংকটে ভূগছে বিয়ানীবাজারের জলঢুপ উচ্চ বিদ্যালয় ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী প্লাস্টিক জমা দিলেই গাছের চারা ময়মনসিংহে ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পেলো ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার

চন্দ্রা বিটে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, ঝড়ে পড়ে যাওয়া গাছ বিক্রির অভিযোগ

reporter মোঃ তরিকুল ইসলাম সাগর
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

ঢাকা বন বিভাগের আওতাধীন কালিয়াকৈর রেঞ্জের বনভূমি দখল করে অবাধে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি। রেঞ্জের অন্যান্য এলাকার তুলনায় বনভূমি দখলের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছে চন্দ্রা বিট। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার অধিকাংশ নতুন ও পুরাতন বসতবাড়ির সীমানার ভেতরেই চলে গেছে বনের সরকারি জায়গা।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক বসতবাড়ির আঙিনার ভেতরেই রয়েছে বনের মূল্যবান গজারি গাছ। সম্প্রতি এক ঝড়-বৃষ্টিতে কয়েকটি গজারি গাছ উপড়ে ও ভেঙে পড়লে তা নিয়ম মেনে সরকারি হেফাজতে নেওয়ার কথা ছিল। তবে অভিযোগ উঠেছে, ডেপুটি রেঞ্জার ইকবাল হোসেনের নির্দেশে চন্দ্রা বিটের বন প্রহরী মিনহাজ তা গোপনে বিক্রি করে দেন।

গাছ বিক্রি ও বনভূমি দখলের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ডেপুটি রেঞ্জার ইকবাল হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”
পরবর্তীতে কালিয়াকৈর রেঞ্জ অফিসার শহিদুল হাসান শাকিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন। তবে স্থানীয়দের দাবি, বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বা সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com