চট্টগ্রামের সরকারি সিটি কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আগামী এক বছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।৫ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে খায়ের হোসেনকে আহ্বায়ক এবং আসিফ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি আলী আহসান মো. মুনতাছিরকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ উদ্দিন, আমজাদ হোসেন আবির ও মো. কালামার বিন নাসির। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দ্বীন ইসলাম, জাবেদ হোসেন জনি ও মোফাচ্ছেল হোসেনকে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম ও সিফাত উল ইসলাম। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আব্দুল কাসেম বিন করিম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন হাবিবুর রহমান ও সানজিদুল ইসলাম অন্তর।যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ইয়াছিন আরাফাত লাবিব।কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, কে এম সাইদ, সাজ্জাদ হোসেন হৃদয়, মো. সায়েম, মো. সাব্বির, মোর্শেদ রহমান ও মেহেদী হাসান সাব্বির।আর সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, আহমেদ সায়েফান, আরেফিন ফয়সাল, তারামুনুল ইসলাম রোমান, আমানুল ইসলাম আমান ও সানিদ্দে মোহাম্মদ রবি।
নবগঠিত কমিটির আহ্বায়ক খায়ের হোসেন ও সদস্য সচিব আসিফ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও ঐক্যের প্রশ্নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সিটি কলেজে ইতিবাচক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন।একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।