1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ত্রাণবাহী নৌবহর আটকানোর প্রতিবাদ ও নিন্দা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ত্রাণবাহী নৌবহর আটকানোর প্রতিবাদ ও নিন্দা

– গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস।

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

২ অক্টোবর বৃহস্পতিবার সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক বলেন, ‘গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বহরে বহন করা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে স্থানীয় মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা উচিত। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানার আহবান করছেন নেতারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।

নেতারা বিবৃতিতে বলেন, ‘গাজামুখী ত্রাণ বহরে বিদেশি কর্মীদের আটক করার খবরে নিন্দা জানাচ্ছি এবং জাহাজে থাকা নাগরিকদের সহায়তা দিতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি। আমরা সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানাই।’

বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। এ অবস্থায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা গাজাবাসীর জন্য আশার প্রদীপ হলেও, ইসরাইলের এ আক্রমণ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কিছু নয়।

ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক বহরের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com