1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন

reporter ‎মোঃ রেজাউল করিম,‎মাদারীপুর
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম।
‎তিনি জানান, পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
‎সোমবার বিকেল ও রাতে রাজৈর এবং মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
‎রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় উজ্জল হাওলাদারের টিনের তৈরি কাচারী ঘরে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আসাদ মাতুব্বর (২৩), নবীন শেখ (২০) ও আলমগীর শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
‎আসাদ মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মৃত সাদের মাতুব্বরের ছেলে। নবীন শেখ শংকরদীপাড় (পাট্রাবুকা) গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে এবং আলমগীর শেখ বদরপাশা গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
‎পরে রাতে মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকায় সার্বিক ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আফজাল জামান (২), মেহরাব হোসেন চয়ন (২২), শামীম মোল্লা (২৮) ও ফারদিন আহমেদ শুভ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
‎আফজাল জামান মধ্য খাগদী গ্রামের হাসান জামানের ছেলে। মেহরাব হোসেন চয়ন একই এলাকার মাহমুদ হোসেন ভূইয়ার ছেলে। শামীম মোল্লা ঝিকরহাটি গ্রামের আফজাল মোল্লার ছেলে এবং ফারদিন আহমেদ শুভ বার্থি গ্রামের মৃত ফয়সাল সরদারের ছেলে।
‎দুটি অভিযানে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com