1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গোমস্তাপুরে কৃষকদলের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গোমস্তাপুরে কৃষকদলের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

reporter মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়াড় মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় হাজারো নেতাকর্মীর স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তৌসি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব দূরুল হুদা। বক্তারা শহিদুল ইসলাম বাবুলের মুক্তিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে অভিহিত করেন এবং কৃষকদলসহ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর পৌর কৃষকদলের আহ্বায়ক তোহরুল ইসলাম, পৌর কৃষকদলের সদস্য সচিব হামিদুর রহমান রুবেল, রহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জোহরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, রাধানগর ইউনিয়নের সভাপতি মসিদুর রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহিদুল ইসলাম বাবুলের মুক্তি গোমস্তাপুরসহ সারাদেশের কৃষকদল ও বিএনপির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দিয়েছে।

আলোচনা সভা শেষে শহিদুল ইসলাম বাবুলের মুক্তির জন্য আনন্দ উদযাপন ও ভবিষ্যৎ আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com