1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা বিদ্যুৎ নেই, তবুও দ্বিগুণ বিলের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

reporter নাহিদ ইসলাম, রাজশাহী
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

রাজশাহী জেলার গোদাগাড়ীতে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামারিদের গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

গত রোববার ২৬ জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চর আষাড়িয়াদহ এলাকায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি কৃমিনাশক ও ভিটামিন ওষুধ বিতরণ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এদিন ৭৯ জন খামারির মোট ৪৯২টি গবাদিপশু, যার মধ্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে, সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট, ইনজেকশন ও ভিটামিন ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত প্রায় ২০টি গরুর চিকিৎসা প্রদান করেন প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. ওয়ারেসুল হক, সিইএ প্রাণিপুষ্টি প্রকল্পের মো. দুররুল হুদা এবং এআই টেকনিশিয়ান মো. জলিল ও মো. আসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন বলেন, “দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর মধ্যে বিভিন্ন সংক্রামক ও পরজীবীজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ সময় খামারিদের পাশে থেকে দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও কারিগরি পরামর্শ প্রদান করা অত্যন্ত জরুরি। প্রাণিসম্পদ বিভাগের লক্ষ্য হলো প্রান্তিক খামারিদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে তাদের আর্থিক ক্ষতি কমিয়ে আনা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় খামারিরা বলেন, চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গবাদিপশুর তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তারা নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ, উৎপাদনশীলতা বজায় রাখা এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে মাঠপর্যায়ে এ ধরনের বিশেষ ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com