1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে বিএমটিটিআই'র ২১২তম বিষয়ভিত্তিক প্রশিক্ষনের উদ্বোধন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গাজীপুরে বিএমটিটিআই’র ২১২তম বিষয়ভিত্তিক প্রশিক্ষনের উদ্বোধন 

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিএমটিটিআই) গণিত, আইসিটি, ইসলামের ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শিক্ষকদের ২১২তম বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। একই সাথে ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ১১১তম বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং এবতেদায়ী বিজ্ঞান বিষয়ের জুনিয়র শিক্ষকদের ৮৬তম  বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

রোববার (১০ আগস্ট) দুপুরে গাজীপুরের বোর্ড বাজারস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। বিএমটিটিআই’র অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ ড. মো. নুরুল্লাহ।  প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক শরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমটিটিআই’র প্রশিক্ষণ কোর্স সমন্বয়ক ও প্রশিক্ষক অধ্যাপক আব্দুল  মান্নান, অধ্যাপক অমল কান্তি বড়ুয়া, কোর্স পরিচালক ড. ফারজানা আলম, মো. মজিবুর রহমানসহ অন্যান্য কোর্স পরিচালকবৃন্দ।

প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইব্রাহিম, তারিকুল ইসলাম ।

সারা দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে সহকারী অধ্যাপক, প্রভাষক, সরকারী শিক্ষক ও এবতেদায়ীর জুনিয়র শিক্ষক মিলিয়ে দুই শতাধিক শিক্ষক এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com