1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইমস অব বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর সভাপতি মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন, হেড অব মার্কেটিং মোঃ জসিম উদ্দিন লিওন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের কর্মকর্তা রণি ইসলাম।
অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার সোয়েব মোহাম্মদ , গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ওয়ানের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহম্মেদ সরকার, আনন্দ টিভির সাংবাদিক খোরশেদ আলম, নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলার গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম খান, গোলাম রসুল দিনার। গাজীপুর প্রতিনিধি দীল আফরোজার আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com