1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পূণঃনির্বাচিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে বিভিন্ন ভাতা বরাদ্দে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি: এমপি পিনাক চৌধুরীর জরুরি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল পটিয়ার হাইদগাও লোকালয় থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার ভালোবাসা ও শ্রদ্ধায় শাহ আমিরুজ্জামান শাহ (রহ.)-এর রওজায় গিলাফ ছড়ানো ও পুষ্পমাল্য অর্পণ কক্সবাজারে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ; বাবুবাজার ব্রিজের নিচের পার্কিং কার্যক্রম স্থগিত টিন এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছর বয়সী সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত শিবালয়ের তেওতায় জনতার হাতে মাদকসহ কারবারি আটক, নেপথ্যে প্রভাবশালীদের মদদ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ, মোসলেম সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি জিন্দারপুর ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ঘিরে বাড়ছে আলোচনা

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পূণঃনির্বাচিত

reporter মো: মাসুদ আলম
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সাধারণ সভায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ সভাপতি পদে ও মো. মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূণরায় নির্বাচিত হয়েছেন।
আগামী দুই বছর মেয়াদের জন্য নবনির্বাচিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন মো. সাইফুল ইসলাম (সহ-সভাপতি) হুমায়ুন কবির শান্ত (সহ-সভাপতি), মো. লুৎফর রহমান লিটন (সহ-সভাপতি), হানিফ মোল্লা (সহ-সাধারণ সম্পাদক), শামিম শেখ (সহ-সাধারণ সম্পাদক), সাইদুল ইসলাম জনি (সাংগঠনিক সম্পাদক), হুমায়ুন আহমেদ (অর্থ সম্পাদক), মো. আব্দুর রশিদ (ক্রীড়া সম্পাদক), মীর তাহমিনা আক্তার (মহিলা বিষযক সম্পাদক), কমলেশ চন্দ্র মন্ডল (শিক্ষা সম্পাদক), মো. ওসমান গনি (ধর্ম বিষয়ক সম্পাদক), রিপন চন্দ্র মন্ডল (প্রচার সম্পাদক), লিপি আক্তার (তথ্য ও গবেষণা সম্পাদক), মো. আরিফ হোসেন (সদস্য-১), উম্মুল ওয়ারা (সদস্য-২)।
আজ বুধবার সকালে হাজী এম. এ. গনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন। এসময় সংগঠনের সকল কর্মকর্তা ও টঙ্গী পশ্চিম থানার প্রাইভেট স্কুলসমূহের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামান মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু ও সদস্য হিসেবে ছিলেন হাজী রওশন আলী একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির চৌধুরী, আশা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সেলিম পারভেজ, খাঁপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও ভাকরাল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com