1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর ঈদ সামগ্রী পেল বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নিবাসীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

গাজীপুর ঈদ সামগ্রী পেল বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নিবাসীরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারঃ গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পাওয়া ৩ শতাধিক অসহায় ও দরিদ্র নিবাসীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম নিবাসীদের হাতে ঈদের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার আহসান উল্লাহ নগর (চতর) আশ্রয়ণ প্রকল্পের ২শ জন অসহায় ও দরিদ্র নিবাসীর মাঝে প্রথমে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন এবং এসএমই কর্পোরেশন লি: যৌথভাবে ঈদকে সামনে রেখে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাউল ২ কেজি, এক লিটার সয়াবিন তেল, চিনি ১ কেজি, ২শ গ্রাম গুড়া দুধ ও দুই ধরণের দুই পেকেট সেমাই। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোঃ ছড়া, এসএমই কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ড. হাসান ইমাম প্রমুখ। এসময় জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরে যান, তাদের খোঁজখবর নেন। নিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। জেলা প্রশাসক মেনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং তাদের সম্যসা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নিবাসীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের বিষয়ে সব সময় সজাগ আছেন। তিনি আপনাদের ঘর দিয়েছেন।

আপনাদের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব সময় সরকার আপনাদের পাশে আছে, থাকবে। এসময় তিনি নিবাসীদের সামর্থ অনুযায়ী ঘরের আঙ্গিনায় সবজি চাষ, সক্ষম যারা, তাদের কাজে যুক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। এজন্য আমাদের যা প্রয়োজন, আামরা সে সহযোগীতা করবো। পরে গাজীপুরের সদর উপজেলার হাতিয়াব আশ্রয়ণ প্রকল্পের ১৮ জন নিবাসী, গাজীপুর আশ্রয়ণ প্রকল্পের ৫৬ জন নিবাসী, ফাওকাল আশ্রয়ণ প্রকল্পের ২৯ জন নিবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com