1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ধর্ষক গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ধর্ষক গ্রেফতার

reporter ‎ ‎মোঃ মিজানুর রহমান মিলন,গাইবান্ধা 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ

‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চাকমামরোজপুর গ্রামের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টের এক বাবুর্চির বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে,এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়িলে, একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
‎ স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুন দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজ পুর গ্রামে ভেড়ামারা ব্রীজ সংলগ্ন একটি জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টের বাবুর্চি
‎চাকমামরোজ পুর গ্রামের তাজুল ইসলামের ৬ বছরের শিশু তামান্না ঐ রেস্টুরেন্টের পাশে রাস্তায় খেলছিলেন। এ সময় অভিযুক্ত বাবুর্চি শিশুটিকে কৌশলে রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তাকে সোফায় বসিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে শিশুটি কোনোভাবে সেখান থেকে বের হয়ে এসে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। এ খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে। জানাযায় রেস্টুরেন্টের বাবুর্চি দারিয়াপুর এলাকার জয়নালের ছেলে আমির হোসেন । পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে, এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অভিযুক্তকে কৌশলে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট রেস্টুরেন্টে আগুন দেয় বলে জানা যায়, পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com